দোয়ারাবাজারে গাছের সাথে ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। আত্মহত্যাকারী ওই যুবকের নাম দ্বীন ইসলাম (২৭)। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামের অদুদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে নিজ ঘরের পাশে রাতা (বৈদরাজ) গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তমিজ উদ্দিন জানান, জানতে পারি রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সাথে ঘুমিয়ে পড়ে দীন ইসলাম। পরে সে রাতের কোনো এক সময় ঘরের সকলের অজান্তে ঘরের পাশে রাতা গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোরে ফজরের নামাজ পড়তে উঠলে মা ছেলে দীন ইসলামকে ঘরে দেখতে না পেয়ে বাইরে গিয়ে গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পান। দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা প্রেরক
হাছান আলী
দোয়ারাবাজার প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন