কুড়িগ্রামে সেফটিক ট্যাংকে পরে দুজনের মৃত্যু

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গংগারহাট বাজার এলাকায় সেফটিক ট্যাংকে পরে দুই ভবন নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম মোঃ আল-আমিন(২৬) আরেক জনের নাম মোঃ সুজন (৩০)। তাঁরা দুজনই ভবন নির্মাণ শ্রমিক।

এলাকাবাসী জানান, শুক্রবার (১২জুন) সকালে আবদুল আওয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এসময় আল-আমিন(৩০) ট্যাংকের নেমে পরে। আল-আমিন উপরে না উঠায় সুজন ট্যাংকে নেমে পরে আল-আমিন কে উদ্ধার করার জন্য। পরে দুজনে উপরে না উঠে আসায় এলাকাবাসী নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তারা এলাকাবাসীর সহায়তা নিয়ে দুজনকে উদ্ধার করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ শাহিন বলেন, আমরা খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তা নিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে সেফটিক ট্যাংকের বিষো ক্রিয়ায় ঐ দুজনের মৃত্যু হয়েছে।

বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন