ভোলা সদর উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের কালিখোলা এলাকার মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলার শিকার হন ফটো সাংবাদিক শামিম আহমেদ। কয়েকদিন আগে সাংবাদিক শামিম আহমেদ তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে মাদক ব্যবসার তথ্য সম্বলিত একটি স্ট্যাটাস পোস্ট করেন,ঐখানে তিনি কোন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ্য করেন নি।
কিন্তু মাদক ব্যবসায়ীরা কি তাতে সস্তিতে থাকবে? মোটেও না। এই সুত্র ধরেই ভোলার চিন্হিত মাদক ব্যবসায়ী ঘোষ ফরিদ ওরফে জল ফরিদ এবং তার মাদকাসক্ত ছেলে রনি সাংবাদিক শামিম আহমেদ কে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। জীবন ঝুকির কথা চিন্তা করে সাংবাদিক শামিম আহমেদ ভোলা সদর মডেল থানায় একটি জিডি(সাধারণ ডায়েরি)করে রাখেন। হত্যার হুমকি দিয়ে খান্ত থাকেনি মাদক ব্যবসায়ী জল ফরিদ ও তার ছেলে রনি,স্থানীয় দূর্নীতিগ্রস্থ নামধারী এক সাংবাদিকের সহায়তায় ঘুস দবির মিথ্যা সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালাতে থাকেন সাংবাদিক শামিম আহমেদের বিরুদ্ধে।
এতেও মন ভরেনি মাদক সম্রাট জল ফরিদের।সে তার মাদকাসক্ত ছেলে রনি ও তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে শামীম আহমেদের উপর হামলা করার চেষ্টা করেন। কয়েকবার ব্যার্থ হলেও গতকাল (১১জুন)বৃহস্পতিবার মাদক সম্রাট জল ফরিদ সাংবাদিক শামিম আহমেদের উপর সন্ত্রাসী হামলা করে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য মুছে ফেলার চেষ্টা করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।সন্ত্রাসীরা সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।ঘটনাস্থলে লোকজন জরো হয়ে গেলে সন্ত্রাসীরা সাংবাদিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সন্ত্রাসী ও মাদক সম্রাট জল ফরিদ,তার মাদকাসক্ত ছেলে রনি এবং তার লালিত সন্ত্রাসবাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ভোলার পেশাজীবি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই ঘটনায় সাংবাদিক শামিম আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নাম্বার -৩৬
বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পী
ভোলা প্রতিনিধি












