প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মোঃ আক্তার মিয়া(২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব -৯ এর সদস্যরা। অভিযোগ রয়েছে- আক্তার দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে তার ফেইসবুক ওয়ালে নানা অশালীন মন্তব্য করে আসছিল।
বৃহস্পতিবার ভোরে র্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার(এ এস পি) মোঃ ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে র্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার(এ এস পি) মোঃ ফয়সল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,এই আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্থব্য করে আসছিল। তার ফেইসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আজবপুর গ্ৰামে মৃত সুরুজ আলীর পুত্র। স্থানীয় টেংরাটিলা বাজারে জুয়েলারি দোকানের কর্মচারী ছিল। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ ও থানার ওসি আবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা প্রেরক
হাছান আলী
দোয়ারাবাজার প্রতিনিধি












