কুড়িগ্রামে ছেলে হত্যায় শিক্ষক বাবা গ্রেফতার

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ছেলে হত্যায় শিক্ষক পিতাকে গাজীপুরে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, হোসাইন হাবিব সানু(৩০) নামে এক  পুত্র সন্তান তার বাবা ও সৎ মায়ের এলোপাথাড়ি লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়লে এলাকা বাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল হোসাইন হাবিব সানু(৩০) ও তার বাবা আবদুল হাই ওরফে ঝুনুর(৬০) মধ্যে কথা কাটাকাটি হলে তার সৎ মা ও বাবা মিলে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধরক মারপিট করে ও সানু অসুস্থ হয়। পরে এলাকাবাসী সানুকে(৩০) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানুর বাবা আবদুল হাই ওরফে ঝুনু (৬০)পার্শ্ববর্তী চান্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সুত্রে জানা যায়, আবদুল হাই ওরফে ঝুনু (৬০)এতদিন পলাতক থাকলেও তাকে গ্রেফতার করার জন্য পুলিশ সর্বদা সচেষ্ট ছিলো। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১০জুন) ভোর রাতে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় ৩০ ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন