রাজশাহীর পবা উপজেলায় পারিবারিক কলহের কারণে মোসাঃ স্বাধীনা বেগম (৩৭) নামের এক গৃহবধূ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। স্বাধীনা বেগম উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের মোল্লাডাইং, জেলেপাড়া এলাকার মোঃ রেজাউল করিমের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে পরিবারের সকলের অগোচরে স্বাধীনা বেগম নিজ শয়ন কক্ষে এই ঘটনা ঘটায়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন যাবত তাদের পরিবারে বিভিন্ন ধরনের কলহ বিবাদ চলে আসছিল। আরএমপির কর্ণহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার আলী তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পারিবারিক কলহ বিবাদ এর কারণে আত্মহত্যার পথ বেছে নেই স্বাধীনা বেগম।
বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
পবা (রাজশাহী) প্রতিনিধি












