রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক কোয়াটারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার বুধবার সকাল পৌনে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে এঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তিনি জানান, রুয়েট ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক (অ-২) কোয়াটারে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এসময় তারা ব্যাপক-ভাঙচুর করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর থেকে রুয়েটে কর্মরত সকল শিক্ষকদের মধ্যে চরম উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। বিশেষ করে তাদের পরিবারের নারী ও শিশু সদস্যরা এ ঘটনায় মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি। তাই এবিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












