ভোলায় ভুল চিকিৎসায় মৃত্যু

ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাণ দিতে হলো সকলের প্রিয় রফিক স্যারকে। ভুল চিকিৎসায় গত এক মাসে ১৪ শ টাকা দামের ৪০ টি ইনজ্যাকশন দিয়েছেন রফিকের দেহে। ইনজ্যাকশনের পার্শ্ব-প্রতিক্রিয়ায় হার্ট এ্যাটাক হয়েছে রফিকের। এমনটাই জানিয়েছেন ভোলা অন্য বিশেষজ্ঞ ডাক্তাররা।

বরিশাল থেকে এসে ভোলার একটি বেসরকারি মেডিকেল সার্ভিসে বসা ডাক্তার ফরহাদ হোসেনের ভুল চিকিৎসার বলী ভোলা নিউজের প্রধান সম্পাদক, শিক্ষক নেতা, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য ভোলা মেডিকাল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলাম সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

১০ জুন রাত ৩ টায় চরনোয়াবাদ ভোলা আলিয়া মাদ্রাসা সড়কের তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক বিরাজ করছে ভোলার সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে। রফিকের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নগর সংবাদের ভোলা প্রতিনিধি আজাহার হোসেন বাপ্পী। মৃত্যুর আগে হাজারো শুভাকাঙ্ক্ষী,গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পী
ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন