বেড়ায় ছিনতাইকারী আটক

পাবনা বেড়া উপজেলার চাকলা পুর্বপাড়া গ্রামের চাঁদ মোল্লা (২০) নামের যুবকের নিকট হতে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় চাকলা মোল্লা বাড়ি জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে। শনিবার (৬ জুন) রাত সাড়ে নয়টার সময় চাকলা মোল্লাবাড়ি মহাসড়ক বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, চাকলা পুর্বপাড়া গ্রামের মালেক মোল্লার ছেলে চাঁদ মোল্লা (২০) চাকলা ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি যাচ্ছিলেন এমন সময় খাকছাড়া বাজারের দিক থেকে মোটরসাইকেল যোগে আসা তিনজন তার রাস্তা আটিকয়ে ধারালো চাকু দিয়ে তার হাতে পোচ মেরে এলোপাথারি কিলখুশি দিয়ে তার নিকট থাকা স্যামস্যং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁরা সেখান থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে চাকলা মোল্লাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরে চাঁদ তাদের পিছু নিলে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাটি বলার সঙ্গে সঙ্গে চাকলা মোল্লাবাড়ি তার আত্মীয়দের ফোন দেয়। এমতাবস্থায় চাকলা মোল্লাবাড়ির বাঁশের ব্যারিগেট দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা দুইজন ছিনতাইকারি পালিয়ে যায় মোটরসাইকেলের চালককে আটকাতে সক্ষম হয় স্থানীয়রা। এসময় তাদের ব্যাবহৃত পুরাতন একটি মোটরসাইকেলসহ একটি ধারালো চাকু পায় স্থানীয়রা। পরে বেড়া থানায় খবর দিয়ে ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানিয়রা।

স্থানীয়রা আরও জানায় ছিনতাইকারী শামিম (আবুজর) হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। নুরুল ইসলাম বেড়া উপজেলা প্রকৈাশলী দপ্তরের নৈশ প্রহরী হিসাবে কর্মরত আছেন। সে দির্ঘ দিন ধরে মাদক ব্যবসা, চুরি এবং ছিনতাইকারী চক্রের সদস্যদের সাথে জড়িত আছে বলে জানা গেছে।  এ ব্যপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার আইনে মামলা করে তাঁকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পালিয়ে যাওয়া দুইজনকে দ্রুত গ্রেফতারে চেষ্টা চলছে।

বার্তা প্রেরক
হারুনর রশিদ হারুন
বেড়া (পাবনা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন