মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে শ্যামলী খাতুন (৩২) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এক সন্তানের জননী শ্যামলী হিন্দা গ্রামের কাতার প্রবাসী সুমন আলীর স্ত্রী।
আজ বুধবার (৩জুন) সকাল ৯টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল হিন্দা গ্রামের মসজিদ পাড়ায় স্বামীর ঘরের আড়া থেকে শ্যামলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে শ্যামলীর সাথে পরিবারের সদস্যদের ঝগড়া হয়। এনিয়ে সে স্বামীসহ শ্বশুরের লােকজনদের উপর অভিমানে  মঙ্গলবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার কারণ তদন্ত করা হচ্ছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন