রাজশাহীর পবায় অবৈধ পুকুরখনের দায়ে দুইজনের ছয় মাসের সাজা

রাজশাহীর পবায় তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে  সাজা দেয়া হয়।
জানা গেছে, পবা উপজেলার বড় ভালাম গ্রামের ভাটার পশ্চিমে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুরখনন করতে থাকে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে বড় ভালাম গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজু আহমেদ (২৬) ও ভবানীপুর গ্রামের সামশুল হকের ছেলে শাহ আলম(২৮)কে আটক করা হয়।
পাশাপাশি তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি আবুল হায়াত।
বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
পবা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন