২০ শে মে মঙ্গলবার, বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল উপহার সামগ্রী বিতরণ করে।
রাজশাহী মহানগর শাখার উদ্দগে ১৫নং ওয়ার্ডে পঞ্চাশের অধিক অসহায় মানুষকে ঈদ সামগ্রী দেওয়া হয়।
রাজশাহী মহানগর তাঁতী দল রমজানের শুরু থেকেই অসহায় দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে সামাজিক এই প্রচেষ্টা চলমান থাকবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ন আহবায়ক শহিদু্ল্লাহ, বিশেষ অতিথী হিসাবে উপস্হিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের আহবায়ক আরিফুর শেখ বনি,রাজশাহী মহানগর তাঁতীদলের সদেস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম মাসুম, রাজশাহী মহানগর ও জেলাতাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম ইমন ও রাজশাহী মহানগরতাঁতী দলের অন্যতম যুন্গ আহবায়ক আরিফুর রহমান পিন্টু সহ প্রমূখ।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












