চাঁদপুর সদরের শাহমাহমুদপুরে বাড়ীতে যাওয়ার পথে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার (১৮ই মে) কুমারডুগী এলাকায় গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, মারা যাওয়া ওই ব্যক্তির নাম আজিজুর রহমান ভুট্টো। যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কুমারডুগীস্থ এলাকায় সার ব্যবসায়ী।
এ ব্যপারে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামুছুজ্জামান পাটওয়ারী জানান, আজিজুর রহমান ভুট্টোকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছিলো।এরপর তাকে হাসপাতালে নেওয়া অবস্থায় সে মারা গেছে। এতটুকুই আমি জানতে পারলাম।এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, সন্ধ্যায় নিজ বাড়ীতে যাওয়ার পথে দুর্বৃত্তরা আজিজুর হরহমান ভুট্টোর উপর হামলা করে। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।তবে কে বা কারা তার উপর হামলা করলো এবং কি কারণে খুন করলো তা উৎঘাটনে পুলিশ কাজ করছে। বর্তমানে তার লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো:মিজানুর রহমান সাংবাদিকদের জানান,শাহমাহমুদপুর ইউনিয়নে আজিজুর রহমান ভুট্টো নামে এক লোক ছুরিকাঘাতে খুন হয়েছে। কি কারণে খুন হয়েছে এবং কারা খুন করেছে।তা আশা করছি তদন্তেই সব বেরিয়ে আসবে।কেননা ঘটনার রহস্য উদঘাটনে অনুসন্ধান করছে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা।
বার্তা প্রেরক
অমরেশ দত্ত জয়
চাঁদপুর প্রতিনিধি












