রাজশাহী মহানগরীর সকল মার্কেট ঈদ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধে ও জনস্বার্থে আগামী ঈদ পর্যন্ত রাজশাহী মহানগরীর সকল মার্কেট ও বিপণী বিতানসূমহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৫মে) বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে চেম্বার অব কর্মাস ও ব্যবসায়িক নেতৃবৃন্দের এক বৈঠকে সকলের সম্মতিক্রমে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মার্কেটের দোকান কর্মচারীদের সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুন নবী, কাপড়পট্টি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামীম, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল ইসলাম শহিদ, হড়গ্রাম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাদুকা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, স্বর্ণ জুয়েলাস ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম উদ্দিন সরকার প্রমুখ।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন