প্রয়োজনীয় প্রযুক্তি সামগ্রী না থাকায় ভার্চুয়াল আদালতে অংশগ্রহন না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী এডভোকেট বার সমিতি।
ভার্চুয়াল আদালতে অংশগ্রহন বিষয়ে ১৩মে ২০২০ রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভা কক্ষে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত আইনজীবীদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ভার্চুয়াল আদালতে অংশগ্রহন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর কারন হিসেবে অবকাঠামোগত সমস্যা ও ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়ে এডভোকেটদের জ্ঞান না থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। বুধবার রাজশাহী এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তা প্রেরক :
মোস্তাফিজ মিশু
পবা (রাজশাহী) প্রতিনিধি












