রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইন সহ আটক ২ জন

দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে অদ্য (১৩ মে) বুধবার গোপন  সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজশাহী। ‘ক’সার্কেলের একটি টিম  রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন  মুরারীপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন সহ  মো: তালেব (৩৫) ও শরীফ ওরফে বাবু (২৫) নামে ০২ জন মাদক পাচারকারীকে  গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে  দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন জেলা  মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহীর এক জন কর্মকর্তা।
বার্তা প্রেরক :
মোস্তাফিজ মিশু 
পবা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন