পাবনায় গতকাল (১৩ মে) হত্যাকান্ডে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পাবনাবাসী।
মানববন্ধনে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়। এসময় আসামিদের নাম উল্লেখ করে ফাঁসি চাই, দিতে হবে বলে স্লোগান দিতে থাকে।
একজন মানববন্ধনকারী বলেন, পাবনায় দুটি ঘটনায় নৃশংস, আমরা এঘটনার তিব্র প্রতিবাদও নিন্দা জানাই এবং আসামীদের অতিদ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
১২ মে ২৪ঘন্টার বব্যধানে পাবনায় দুইটি খুনের ঘটনা ঘটে এবং ছয় আসামিকে গ্রেফতার করে পুলিশ।
একজন কিশোর, অপরজন শিশু। দুইটি হত্যাকান্ডেই বন্ধুর হাতে বন্ধু খুন। প্রথম খুন হন পাবনা পৌর শহরের মন্ডলপাড়া এলাকার সুজন হোসেনে কলেজ ছাত্র ছেলে আকাশ হোসেন (২২) অপর খুনের শিকার হন দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার রিপন মিঞার ছেলে সোহান মিঞা (১৩)
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম হত্যাকান্ডটি হয় বন্ধুদের মধ্যে মোবাইল কেনা বেচা নিয়ে। তিন বন্ধু একত্রিত হয়ে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আকাশের মৃত্যু হয়।
দ্বিতীয় হত্যাকন্ড হয়, শহরের কাঁচারিপাড়া জিসিআই স্কুল মাঠে। স্কুল মাঠের আম গাছের নিচ থেকে সোহান মিঞা (১৩) লাশ উদ্ধার করে পুলিশ। স্কুল মাঠে চার বন্ধুর মধ্যে আম ভাগাভাগিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এসময় আম কাটা ছুঁড়ি দিয়ে গলায় আঘাত করে এক বন্ধু। শ্বাসনালী কেটে গেলে ঘটনা স্থলে মৃত্যু হয় সোহানের। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় তিন বন্ধু।
পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, দুইটি ঘটনাতেই আমরা আসামিকে ধরেছি। আমরা আসামিদের আইনের মাধ্যমে আদালতে প্রেরণ করছি। দুইটি ঘটনাতেই মামলা হয়েছে।
বার্তা প্রেরক :
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












