আত্রাইয়ে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁর আত্রাইয়ে আত্মকর্মসংস্থান এর লক্ষ্যে ২৭ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরে মহিলা ফোরামের অনুকুলে বরাদ্দকৃত অর্থ হতে ক্রয়কৃত ২৭ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কাজে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামানিক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, মহিলা ভাউস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ। পরে আলোচনা শেষে ২৭ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

বার্তা প্রেরক :

আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন