লকডাউন শিথিল করে বিপনিবিতান গুলো খোলার অনুমতি দেওয়ার ১ম দিনেই মার্কেট গুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভির। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সবাই এখন কেনাকাটায় ব্যস্ত।
(১০ মে) উপজেলার শিবগঞ্জ সদর, মোকামতলা, গুজিয়া, দাড়িদহ, কিচক বাজারের বিভিন্ন বস্ত্রালয় গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভির লক্ষ করা যায়। ছোট বড় নারী পুরুষ সব বয়সের ক্রেতারা এখন করোনা সংকট থাকলেও কেনাকাটার জন্য বস্ত্রালয়মুখী। কেনাকাটা চলছে জমজমাট।
একাধিক ক্রেতার সাথে কথা বললে তারা জানান, করোনাভাইরাসের কারনে লকডাউন থাকায় রমজানের ১ম দিকে কেনাকাটা করা হয়নি, তাই মার্কেট খোলার ১ম দিনেই তারা কেনাকাটা করতে এসেছেন। গতবারের তুলনায় এবারে কাপড়ের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে বলেও অনেকে জানান। উল্লেখ্য প্রতিবারেই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর কে সামনে রমজানের ১ম দিন থেকেই সবাই কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবারে করোনা সংকটের কারনে তা হয়নি।
বার্তা প্রেরক:
মিজানুর রহমান
শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি












