গণস্বাস্থের করোনা টেস্ট কিটের কার্যকারিতা পরীক্ষা সোমবার

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট ‘জি র‌্যাপিড ডট ব্লট’-এর কার্যকারিতা পরীক্ষা আগামী সোমবার (১১ মে) শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। এই পরীক্ষা বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবেই শুরু হবে।

রোববার (১০ মে) দুপুরে কিটে কার্যকারিতা পরীক্ষায় গঠিত বিএসএমএমইউ হাসপাতালের ছয় সদস্যের কমিটির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, বলেন, বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে আমাদের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা সোমবার থেকে শুরু হবে। এজন্য বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ কিট চেয়েছে। আমার তাদেরকে সেই কিট শিগগিরই পৌছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত স্বল্প খরচের করোনাভাইরাস শনাক্তকরণ কিট পরীক্ষা নিয়ে বিতর্কের পর ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতরের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআর, বিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেওয়া হয়। এরপর গত ২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

বিএসএমএমইউ’র কমিটির বিরুদ্ধে শুরু থেকেই সময় ক্ষেপনের অভিযোগ জানিয়ে আসছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন