কিশোরগঞ্জের কটিয়াদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জ কটিয়াদী মসূয়া মুন্সিপাড়া গ্রামে- আজ ভোর রাতে রহিমা বেগম (৪৫) নামের  এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী রতন পাগলা (৬০)।
স্থানীয়রা  জানান, নিহত রহিমা বেগম ঘটনার দিন রাতে তার ছোট মেয়ের সাথে ঘুমিয়ে ছিল এমতাবস্থায় তার স্বামী গলায় এলোপাতারি দা চালিয়ে তাকে হত্যা করে এবং তার ছোট মেয়ের ও হাত কাটে। তার ছোট মেয়ে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দেন।
খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করে জানায়, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আসামিকে থানায় আটক করা হয়েছে ।
এলাকাবাসী জানায় তার স্বামী রতন (পাগলা) গত ২০ বছর যাবত মানসিক বিকারগ্রস্ত (পাগল) বতর্মানের ঔষদ খাওয়ানো হয়েছে।
শাহাদাৎ হোসেন
কিশোরগঞ্জ, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন