মাছ ধরতে যাওয়া নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
মাদারীপুরের কালকিনিতে পালরদী নদী থেকে মো. মিন্টু হাওলাদার (৩৫) নামের এক যুবকের লাশ (১০ মে) রবিবার সকালে উদ্ধা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের অসহায় নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার শনিবার দুপুরে পালরদী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় তারা প্রথমে খোঁজাখুজি ও পরবর্তীতে কালকিনি থানা ও স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজ মিন্টু হাওলাদারের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
বার্তা প্রেরকঃ
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি












