কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ” প্রতিপাদ্য নিয়ে (৯ মে) পাবনা সুজানগর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন প্রতিবাদে পাবনা- সুজানগর সড়কের তারা বাড়িয়া বাজারে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কৃষক পরিবারের শত শত গরীব কৃষক ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল বিশ্বাস ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জালাল বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। বক্তারা বলেন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কৃষি আবাদি হাজার হাজার বিঘা জমি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, গরীব কৃষকরা তাদের জমি থেকে বালু উত্তোলন বন্ধের জন্য জেলা প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি নিকট দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে চলাকালীন তারা বাড়িয়া বাজারে কৃষকদের সাথে বাজারের দোকানদার ও ঘর মালিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পাবনা সদর থানা ও সুজানগর থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বার্তা প্রেরক :
রাসেল মাহমুদ
সুজানগর (পাবনা) প্রতিনিধি.












