যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ত্রান বিতরণ করা হয়

কাজিপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগ ও অর্থায়নে করোনাকালীন লকডাউন পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।

 

আজ শনিবার সকালে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে ৬০০ জন গরীব অসহায় মানুষের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয়, সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ কাজিপুর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের রাজশাহী আঞ্চলিক শাখার ম্যনেজার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, যমুনা ব্যাংক সিরাজগঞ্জ জেলা ও কাজিপুর উপজেলা শাখার চেয়ারম্যান, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,  মহিলা ভাইস চেয়ারম্যান ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
বার্তা প্রেরক :
জাহিদ হাসান
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন