আমে ফরমালিন মেশানোর দায়ে জরিমানা ও দোকান সীলগালা

মাদারীপুরের কালকিনিতে ক্ষতিকারক ফরমালিন মেশানোর অপরাধে (০৬ মে) বুধবার দুপুরে মো. মহিউদ্দিন হাওলাদার নামের এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা ও মো. এমদাদ হাওলাদারের দোকান সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২ হাজার কেজি অপরিপক্ষ কাঁচা আম জব্দ করে তা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত পৌর এলাকার মজিদ বাড়ি (ভূরঘাটা) বাজারের পাইকারি (আড়ত) ব্যবসায়ী মো. মহিউদ্দিন হাওলাদার তার আমের আড়তে অপরিপক্ক কাঁচা আম এনে তাতে ফরমানিল মেশান। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মাদারীপুর র‌্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ির আড়তে প্রায় ১ হাজার কেজি কাঁচা আম পাওয়া যায়। আদালত তাকে ৭৫ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে একই বাজারে মেসার্স মুন্সি ফল ভান্ডারের মালিক মোঃ এমদাত হাওলাদার অভিযানের খবর পেয়ে তার আরত বন্ধ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার দোকানের তালা ভেঙ্গে ভিতরে গেলে সেখানেও ফরমালিন মেশানো ১’হাজার কেজী অপরিপক্ষ আম পাওযা যায়। পরে তাদের দুইজনের আরতের প্রায় ২ হাজার কেজি আম উদ্ধার করে তা ধ্বংস করা হয়। মেসার্স মুন্সি ফল ভান্ডারের মালিক মো. এমদাত হাওলাদারের দোকান সিলগালা করে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ৭৫’হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ২ হাজার কেজি আম ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

বার্তা প্ররকঃ
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন