বন্ধন যুব ও সমাজ কল্যাণ সংঘ একটি সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন মূলত সমাজ ও যুব উন্নয়নের জন্য কাজ করে। এরই ধারাবাহিকতায় আজ সকালে রাজশাহীর পবা উপজেলাতে বন্ধনের উদ্যোগে সকালের সহযোগিতায় পবা উপজেলার বিভিন্ন পাড়া,মহল্লায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছে বন্ধনের সেচ্ছাসেবক বৃন্দ। এছাড়াও বন্ধনের সেচ্ছাসেবক গণ।
জন সচেতনতার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে। এই সকল কাজের দিকনির্দেশনা প্রদান করছেন জাতিসংঘের আন্তর্জাতিক ভলেন্টিয়ার ও বন্ধনের মহাসচিব এম আর রিমন চৌধুরী। মহাসচিব বলেন আসুন আমরা সবাই সচেতন হই এবং অসহায় মানুষের পাসে দাঁড়িয়ে মানুষকে সহায়তা করি। তিনি করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবিলা করতে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। বন্ধনের সকল সেচ্ছাসেবকে নিজের মতকরে সকলকে সেবা প্রদান করার জন্য ধন্যবাদ ও এই করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলা করতে সকলের পাশে থাকার জন্য উৎসাহ দেন।
বার্তা প্রেরক :
মোস্তাফিজ মিসু
পবা (রাজশাহী) প্রতিনিধি












