করোনাভাইরাস নামক রোগটি সারা বিশ্বে একটি আতংকের নাম। যা বাংলাদেশেও এর প্রভাব প্রতীয়মান। আর এর ফলে অর্থনীতির চাকা প্রায় অচল হয়ে পড়েছে। করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
এ ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রান পেতে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম রাজশাহী জেলার বাঘার পবিত্র মাজার শরীফে আল্লাহ্ কাছে দোয়া প্রার্থনা করেন।যেন করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে দেশ ও দেশের জনগণ পরিত্রাণ পায়। দেশে বিদ্যমান এ সংকট থেকে মুক্তি লাভ করে। দেশের জনগণ আবার সাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে, আর যেন কোন মানুষের জীবন না যায় এবং সকলে মিলে কাজ করে এ সংকট মোকাবেলা করতে পারে।
পরে তিনি জনগনের কাছে আসা ব্যাক্ত করেন, এ পরিস্থিতি কেটে উঠা না পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলে এবং নিজের বাসায় অবস্থান করে। মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












