বগুড়ার ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাহিন (১৪) নামে এক শিক্ষাথীর মৃত্যু হয়েছে। শিক্ষাথী মাহিন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মাদ্রসা শিক্ষক ফজলুল করিম তুহিনের ছেলে ও ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬র্ষ শ্রেণির ছাত্র।
করনারভাইরাসের প্রভাবে দির্ঘ্য দিন স্কুল বন্ধ থাকায় শিক্ষাথী মাহিন বিলপাড়ী তার নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার (৪ মে) দুপুর ১২টায় তিনি বাঙ্গালী নদীতে মাছ ধরতে যান। কিন্তু দীর্ঘ সময়ে তিনি
বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একারণে তারা নদীর পাড়ে ছুটে যান। সেখানে গিয়ে স্বজনরা তাকে খুঁজে না পেয়ে ধুনট ফার্য়ার সার্ভিস এ খবর দেয়।
খবর পেয়ে ফার্য়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় নদীতে জাল টেনে অচেতন অবস্থায় মাহিনকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বার্তা প্রেরক:
তারিকুল ইসলাম
ধুনট (বগুড়া) প্রতিনিধি












