চলামান করোনাভাইরাসের প্রার্দুভাব হ্রাসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পক্ষ থেকে রাজশাহীর পবা উপজেলার ৩’শ জন কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
৪মে সোমবার সকালে রাজশাহী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে নওহাটা ডিগ্রী কলেজ মাঠে কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরনের উদ্ধোধন করেন রেঞ্জ পরিচালক মো. ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন, ৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আহম্মদ ফজলে রাব্বী, সহকারী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. রবিউল ইসলাম,পবা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আকরাম হোসেন প্রমূখ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি-জি এর দিক নির্দেশনায় সারাদেশের ন্যায় রাজশাহী জেলার ৯টি উপজেলার প্রতিটি উপজেলায় ৩’শ জন কর্মহীন অস্বচ্ছল ভিডিপি সদস্যদের প্রতিটি পরিবারের ১ সপ্তাহের খাদ্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার তৈল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরন কর্মসূচী অব্যাহত রয়েছে।
এই বাহিনীর ত্রান কর্মসূচীর আদলে সারাদেশে ১ লক্ষ ৪৯ হাজার ৯’শ ভিডিপি সদস্যর পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হচ্ছে।
রাজশাহী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ও উপ-পরিচালক মো. জাহিদ হোসেন বলেন, রাজশাহীর ৯ টি উপজেলার প্রত্যকটি উপজেলায় কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর ডিজি মহোদয় প্রদত্ত ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। ইউনিয়ন দলনেতা-নেত্রী,আনসার প্লাটুন কমান্ডার,আনসার সদস্য ও ভিডিপি সদস্যরা করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় জন সচেতনতাসহ হাট ও বাজারগুলোর জনসমাগম বিচ্ছিন্ন করণে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন।
সেই সাথে প্রতিটি উপজেলায় আনসার ও ভিডিপি’র ১৪ জন সদস্যর একটি করে টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাসের উপস্বর্গ নিয়ে যারা মৃত্যু বরণ করবে তাদের দাফন কার্যাদি সম্পাদনের কাজে আনসার ও ভিডিপি’র এই ১৪ জন সদস্য দায়িত্ব পালন করছে।
দাফন কাজে সহায়তা করার জন্য বাহিনীর এই ১৪ জন সদস্যর তালিকা জেলা প্রশাসকের প্রত্যক উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পাঠানো হয়েছে। দাফন কাজে সম্পৃক্তদের আনসার ও ভিডিপি’র সদস্যদের দক্ষতা বৃদ্ধিসহ পিপিই, হ্যান্ডগ্লাভস, মাস্ক ও স্যানিটারাইজার প্রদান করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ পরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় রাজশাহী জেলার ৯টি উপজেলার প্রতিটি উপজেলায় ৩’শ জন কর্মহীন অস্বচ্ছল ভিডিপি সদস্যদের পরিবারের ১ সপ্তাহের খাদ্য চাল,ডাল,তৈল,আলু,পিয়াজ,সাবান ও মাস্ক বিতরন কর্মসূচী অব্যাহত রয়েছে। এই বাহিনীর ত্রান কর্মসূচীর আদলে সারাদেশে ১ লক্ষ ৪৯ হাজার ৯’শ ভিডিপি সদস্যর পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, চলমান করোনাভাইরাসের প্রার্দুভাবে রোগীদের চিকিৎসা সেবা ও মৃত্যু ঝুঁকি কমিয়ে আনতে আনসার ও ভিডিপি’র ইউনিয়নের ভিডিপি দলনেতা-নেত্রী, আনসার প্লাটুন কমান্ডারসহ সদস্যরা করোনাভাইরাস মোকাবিলায় জন-সচেতনতা ও সামাজিক সুরক্ষায় ব্যাক্তি থেকে ব্যাক্তির দুরত্ব বজায় রেখে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
মোঃ মোস্তাফিজুর রহমান রিমন
পবা, উপজেলা রাজশাহী, প্রতিনিধি












