লকডাউনের ভিতরেও যেন থামছে না সড়ক দূর্ঘটনা,
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগারহাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন আহত ও চালক নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রতেক্ষ্যদর্শীরা জানান, সোমবার ৪মে সকাল ৭টায় কুড়িগ্রামের দিকে আসা মাছবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালক নিহত হন। নিহত ট্রাক চালকের গাড়ী নাম্বার “ঢাকা মেট্রো ন-১৩২৬০৯।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে একজন আহত এবং একজনকে উদ্ধার করি। আহত ব্যক্তিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ট্রাক চালকের বাড়ি বগুড়ার মাটিডালি এলাকায় বলে জানা যায়।
বার্তা প্রেরকঃ
মোঃ সাহেব আলী
কুড়িগ্রাম, প্রতিনিধি












