ইভটিজিং এর প্রতিবাদ করায় ভাইকে খুন, গ্রেফতার ৭

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্র রাসেল রানা(১৪) কে ২৪ এপ্রিল কুপিয়ে হত্যা করেছে। নিহত রাসেল রানা পশ্চিম ভপলা গ্রামের মো: সাদিকুল ইসলামের পুত্র। সে বালা পাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। পরদিন ২৫ এপ্রিল পুলিশ সিরাজুল ইসলামের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরে হত্যা কাণ্ডের সাথে সম্পৃক্ত ৭ জনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৭ জন হলেন হেলাল ইসলাম নাপিত(২২), নাঈম ইসলাম(১৯), কুদ্দুস আলী(১৭), রতন ইসলাম(১৭), সোহেল ইসলাম(২২), আল আমিন ইসলাম শাহীন(২০) এবং সামিউল ইসলাম(২৬)। ৩ মে রবিবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।  এর মধ্যে নাপিত হেলাল ইসলাম, নাঈম ইসলাম ও কুদ্দুস ইসলাম জবানবন্দি দিয়েছিল।
নিহত রাসেলের বোনকে অপরাধীরা প্রায় সময় উত্যক্ত করতো রাসেল তার প্রতিবাদ করায় তারা রাসেলকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে তারা এই বিষয়টি মীমাংসা করার কথা বলে রাসেলকে ডাকে নিয়ে যায় এবং এই হত্যাকাণ্ডটি ঘটায়।
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন