পাবনায় র‌্যাবের অভিযানে রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

পাবনা পৌর শহরের অনন্ত বাজার থেকে একটি বিদেশি রিভালবার ও ১ রাউন্ড গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
০৩ মে দুপুর সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: সাকিব হোসেন (১৮) পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের মো: আব্দুল করিমের ছেলে।

পাবনা র‌্যাব-১২ সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শহরের অনন্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পূর্ব থেকে অবস্থানকারী অস্ত্র ব্যবসায়ী সাকিব হোসেনকে একটি বিদেশি রিভলবার ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

 

বার্তা প্রেরক :
মো: রাসেল মাহমুদ

পাবনা প্রতিনিধি

 

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন