নাটোর ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ। ০২মে শনিবার নাটোর শহরতলির বনবেলঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের সহকারী কমিশণার (ভূমি) আবু হাসান জানান, বনবেলঘড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক তার মেয়ের বিয়ের বয়স না হওয়া সত্বেও উন্মাদ এক ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন। কিন্তু পরিবারের অন্যকারো এ বিয়েতে সস্মতি ছিলনা। এ অবস্থায় মেয়েটির মা ম্যাজিস্ট্রেট আবু হাসানের কাছে ফোন করে বিয়ে বন্ধের জন্য কান্নাকাটি করেন। পরে আবু হাসান সঙ্গে পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন। এদিকে ম্যাজিস্ট্রেট আবু হাসান উপস্থিত হওয়ার সংবাদ পেয়ে মেয়ের বাবাসহ আয়োজকরা পালিয়ে যান। পরে মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। বাল্যবিয়ে যাতে না হয় সেজন্য এলাকার গণমান্য ব্যক্তিদের উদ্যোগ নেবার আহবান জানানো হয়। আবু হাসান জানান, পরিবারের সবার অমতে আব্দুর রাজ্জাক এ বিয়ের আয়োজন করতে যাচ্ছিলেন।
আরিফুর ইসলাম
নাটোর, প্রতিনিধি












