লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভোলাকোট ইউনিয়নের মদিনা ইটভাটা ও মক্কা ইটভাটায় মোহাম্মদ হোসেন লেদা নামের এক সন্ত্রাসী কর্তৃক দীর্ঘদিন থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। লেদা পরিবহন শ্রমিক ও ওই ইউনিয়নের দেহলা গ্রামের ইমাম আলী বেপারী বাড়ির মহিন ড্রাইভারের ছোট ভাই।
মদিনা ইটভাটার মালিক আমির হোসেন ডিপজল, মক্কা ইটভাটার মালিক মুরাদ জানান, মোহাম্মদ হোসেন লেদা দীর্ঘদিন থেকে ইটভাটাসহ আথাকরা, দেহলা, দেবনগরসহ আশপাশের কয়েকটি গ্রামে চাঁদাবাজি, সন্ত্রাসী, হাইজ্যাকারী করে আসছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। মামলার ভয়ে মানুষ কিছুদিন তার সন্ত্রাসী, চাদাবাজি থেকে মানুষ রেহাই পায়। কিন্তু করোনা ভাইরাসে দেশের এ পরিস্থিতিতে সে আবার তার অনুগত অত্র এলাকায় বলি ,সালাউদ্দিন, সুমন, মোহন, তানভিরসহ ১০/১৫ জনের একটি গ্রুপ নিয়ে এ চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে বেপরোয়া হয়ে উঠে। লেদা ইটভাটার জন্য কয়লা গাড়ী আটকিয়ে চাঁদাবাজি, ভাটারভিতরে টুকে লেবারদেরকে মারধর করে এবং তাদের টাকা পয়সা ও মোবাইল চিনিয়ে নিয়ে যায়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে কেউ আমার কাছে কোন অভিযোগ করে নাই , অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ উপজেলা












