নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় চিকিৎসক সহ মোট ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন
সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে তাদের নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
গত ২৬ এপ্রিল জেলা সদর হাসপাতালের ওই চিকিৎসকের নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে। বুধবার রাতে তার নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে।
এরআগে মঙ্গলবার (২৮এপ্রিল) সিংড়া হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স এবং ল্যাব টেকনোলজিষ্ট করোনায় আক্রান্ত হওয়ার কারণে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। আর হাসপাতালের ১৮জন কর্মরত চিকিৎসকসহ ৮০জন স্টার্ফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক,
আরিফুল ইসলাম
নাটোর, প্রতিনিধি












