বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বালু ভর্তি ট্রাক চাপায় রাকিব হাসান নামের (১৪) এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল ৬টায় উপজেলার আটমুল ইউনিয়নের চককানু গ্রামের সবুজের বালুর পয়েন্টে এ দুর্ঘটনাঘটে।
নিহত রাকিব একই ইউনিয়নের হরিপুর বাস্ট্যান্ড এলাকার খলিলুর রহমানের ছেলে। জানা যায়, শিশু শ্রমিক রাকিবের বাবা মানসিক ভারসাম্যহীন। তাই পরিবারের একমাত্র সন্তান হওয়ায় শিশু বয়সেই তাকে সংসারের হাল ধরতে হয়। সংসারের হাল ধরতে গিয়ে পেশা হিসেবে ট্রাক শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো সে।
বুধবার সকালে বালুর পয়েন্ট থেকে ট্রাক ভর্তি বালু নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে শিশু শ্রমিক রাকিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ায় সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
বার্তা প্রেরক,
মিজানুর রহমান,
শিবগঞ্জ উপজেলা, প্রতিনিধি












