রাজশাহীতে নতুন করে চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছ। মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মুহাঃ এনামুল হক । একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, আক্রান্তরা মোহনপুর, তানোর উপজেলার বাসিন্দা এবং পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী।
সিভিলসার্জন জানান, চলতি মাসের ২২ ও ২৩ তারিখে প্রেরিত নমুনা থেকে এই চার জনের শরীরে করোনা সংক্রমন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। নমুনা গুলো রামেকে অধিকতর পরীক্ষা নিরীক্ষার পর সেই নমুনা গুলোর ফলাফলেই এসেছে চারটি পজিটিভ।
বার্তা প্রেরকঃ
মোঃ মোস্তাফিজুর রহমান
পবা,রাজশাহী প্রতিনিধি












