নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দরিদ্র ৪ হাজার পরিবারের মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, বসুরহাট পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, কাউন্সিলর সাইফুর রহমান সোহাগ, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমুখ।












