গ্লাভস ব্যবহার করুন সঠিক নিয়মে, নইলে সংক্রমণের ঝুঁকি

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি বিশ্বের বেশিরভাগ মানুষ। করোনা রুখতে বাইরে গেলে মাস্ক ও হাতে গ্লাভস পরছেন বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তবে গ্লাভস ও মাস্ক অনেকেই পরলেও সঠিক নিয়ম না মানার কারণে তাদের সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।

গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে কতগুলি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-

বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি হয় এই গ্লাভস। গ্লাভস পরে হয়তো হাতে জীবানুর ছোঁয়া লাগবে না, তবে সেগুলি লেগে থাকবে গ্লাভসের গায়ে। আর গ্লাভসের সিলিকন, পলিথিন বা রাবারের উপরেই এই ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে। গ্লাভস পরে থাকা অবস্থায় যে সামগ্রীতে আপনি হাত দিচ্ছেন, তাতেই ছড়িয়ে পড়তে পারে ভাইরাস।

গ্লাভস পরা থাকলেও সেটা খুলেও হাত অবশ্যই ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্লাভস খোলার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হল, দু’টি আঙুলের সাহায্যে হাতের কবজির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খোলা উচিত। তারপর তা সঠিক জায়গায় ফেলে দিতে হবে বা ভাল করে ধুয়ে নিতে হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন