চাঁপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই কিশোরের বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ওই কিশোর তিন দিন আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। এরপর থেকেই জ্বর, সর্দি ও ডায়রিয়ায় ভুগছিল। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। করোনায় তার মৃত্যু হয়েছে কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার জানান, ওই কিশোরের মৃত্যুর পর বাঘারপাড়া গ্রাম লকডাউন করা হয়েছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন