বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিঃ সোমবার ৪ জানুয়ারি ২০২১, প্রধান কার্যালয় বলাকায় সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: মোকাব্বির হোসেন এবং বিমানের পরিচালক বৃন্দ, পদস্থ কর্মকর্তা ও সকল স্তরের কর্মকর্তা কর্মচারী মোনাজাত দোয়ায় অংশ গ্রহণ করেন।প্রধান কার্যালয়ের লবিতে কেক কেটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর ৪৯ তম জন্ম বার্ষিকী পূর্তির উদ্বোধন শেষে ৫০ তম জন্ম বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
মোনাজাতে বিমানের সকল পর্যায়ের উত্তরোত্তর উন্নয়ন, সকলের সুস্বাস্থ্য কামনা, করোনা মহামারী থেকে বিশ্বকে রক্ষা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। এছাড়া মাননীয় প্রধান মন্ত্রী সহ জাতির কল্যাণ কামনা করা হয়।বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেন বিমানের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বক্তব্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সেবা ধর্মী আচরণ নিয়ে জাতীয় এয়ার লাইন্সকে বিশ্বের অন্যতম এয়ারলাইন্সে উন্নীত করার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, কোভিড-১৯ এর কারণে যেখানে বিশ্ব বিখ্যাত বিমান সংস্থাগুলো একে একে বন্ধ হয়ে গেছে সেখানে স্বল্প পরিসরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স চার্টার্ড, বিশেষ, কার্গোফ্লাইট পরিচালনা করেছে। কিছুটা ব্যয়সংকোচন করে হলেও বিমান তার কর্মকর্তা/কর্মচারীকে বেতন ভাতা নিয়মিত পরিশোধ করে যাচ্ছে। কোভিড এর কারণে বিমান এখন পর্যন্ত কোন কর্মকর্তা/কর্মচারীকে চাকুরিচ্যূত করে নি। বিশেষ প্রণোদনা প্যাকেজের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদজ্ঞাপন করেন।
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা বাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ার লাইন্স প্রতিষ্ঠা করেন।অতপর বাণিজ্যিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২০০৭ সালের ২৩ জুলাই বিমানকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় যা সম্পূর্ণ ভাবে সরকারি মালিকানাধীন এবং এটি ১৩ সদস্যের একটি পরিচালনা পর্যদদ্বারা পরিচালিত হয়। বিভিন্ন দেশের ১৯ টি শহরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের গন্তব্য রয়েছে।বর্তমানে বিমান বহরে মোট ১৯ টি উড়োজাহাজ রয়েছে যার মধ্যে ০৪ টি বোয়িং ৭৭৭-৩০০ ই আর, ০২ টিবোয়িং ৭৮৭-৯ ড্রিম লাইনার, ০৪ টিবোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার, ০৬ টিবোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ ৮-৪০০ উড়ো জাহাজ অন্তর্ভুক্ত। বর্তমানে বিমানের বহর যেকোন সময়ের তুলনায় তারুণ্যদীপ্ত।বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০ টি এয়ার লাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জনের রূপকল্প সামনে রেখে কাজ করে যাচ্ছে।
বার্তা প্রেরক
মোঃ হান্নান শেখ
স্ট্যাফ রিপোর্টার












