৮ ঘণ্টার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গতকাল বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়তে থাকে পাটুরিয়া ঘাট এলাকা, মাঝপদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে দিবাগত রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টে বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম জানান, গত কয়েকদিন ধরে রাত হলেই কুয়াশার তীব্রতা বেড়ে যায় আর এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হচ্ছে।
বার্তা প্রেরক
মোঃ হান্নান শেখ
স্ট্যাফ রিপোর্টার












