গৌরীপুরের কৃতি সন্তান ডা. মুক্তাদির পেলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদক ‘স্বাধীনতা পুরস্কার’

ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান আন্তজাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট চুক্ষু চিকিৎসক অধ্যাপক ডা.একেএম এ মুক্তাদির চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য পেলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদক ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২০।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর/২০২০) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডা.এ.কে.এম.এ মুকতাদির কে স্বাধীনতা পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানে ডা. মুকতাদির অনুভূতি ব্যাক্ত করে বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানান এবং বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দুর্যোগ , চিকিৎসা ব্যাবস্থাসহ করোনা মোকাবেলা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন