মেহেরপুরের গাংনী উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সনদ, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও আলোর পথে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ।
প্রতিষ্ঠানটির পরিচালক এহসান কবির সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক উর্মি ইসলাম, রাব্বি ইসলামসহ প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষপ্রাপ্ত সদস্য বৃন্দ। পরে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












