মেহেরপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে অসচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে  চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলী খান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, প্রফেসর আহসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মেহেরপুর জেলার ৪০জনকে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে  ৫ হাজার টাকা করে মােট ২ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী  শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন