ঈদুল আজহা ৩১ জুলাই সৌদি আরবে

সৌদি আরবে ৩১ জুলাই  পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি গতকাল সোমবার নিশ্চিত করেছে। গতকাল সে দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এরপর দেশটির সুপ্রিম কোর্ট জানান, আজ মঙ্গলবার পবিত্র জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে।

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন