বাংলাদেশ রেলওয়ের জেনারেল হাসপাতাল, কমলাপুর এবং রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রামে কমপক্ষে ১৫টি করে বেড রেলওয়ের করোনা আক্রান্ত কর্মচারীদের অনুকূলে রবাদ্দ রাখার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর চিঠি দেয়া হয়েছে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এমঅ্যান্ডসিপি) এ কে এম আব্দুল্লাহ আল বাকী স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতাল তাদের চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন। তাই তাদের অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্ত হওয়ায় ঝুঁকি দেখা দেয়, ফলে কর্মচারীদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে এবং কর্মে অনীহা দেখা দিচ্ছে।
এমতাবস্থায়, সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার নিমিত্তে রেলওয়ে কর্মচারীদের জন্য করোনার যথাযথ চিকিৎসা ব্যবস্থা থাকা বিশেষ প্রয়োজন। সে লক্ষ্যে রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা এবং রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রামে কমপক্ষে ১৫টি করে বেড রেলওয়ের করোনা আক্রান্ত কর্মচারীদের অনুকূলে রবাদ্দ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো।












