চলমান করোনাযুদ্ধে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য। এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৬ পুলিশ সদস্যের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই দুজন।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই এসএম মুকুল (৫৫) ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন।
এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।












