তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকা ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসছে বিমান বাহিনী।
শনিবার (১৩ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য ডা. এমদাদ উল্লাহ খানকে ঢাকায় আনা হচ্ছে।
এর আগে, করোনায় আক্রান্ত দেশের বেশ ক’জন মন্ত্রী-রাজনীতিক-চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হয়।












