জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেয়া বিশ্বের ৯৬টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটির স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার সি-ফরটির চেয়ারম্যান এবং লস এঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ তথ্য জানান। দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এরিক গারসেটি ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানিয়েছেন।
সি-ফর্টি বিশ্বব্যাপী মেগাসিটিসমূহের একটি নেটওয়ার্ক যা জলবায়ু পরিবর্তনকে মোকাবিলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অর্থবহ, পরিমাপযোগ্য এবং টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য শহরগুলোকে কার্যকরভাবে সহযোগিতা করে থাকে।












